তিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইট হ্যাক হওয়ার ধারাবাহিকতায় এবার ভারতের স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়েও সাইবার আক্রমণের খবর পাওয়া গেছে। সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই দুই মন্ত্রণালয়ের পাতায় ঢুকতে গেলে ‘লোডিং এরর’ বার্তা পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদন রচনার সময় সেখানে ঢুকতে গিয়ে এনডিটিভির বক্তব্যের সত্যতা পাওয়া গেছে।
এরআগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার আক্রমণ হয়। এনডিটিভি জানিয়েছে, সাইবার আক্রশণ শনাক্ত করাবর পর তারা ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর গুলসান রাইয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এটাকে হার্ডওয়ার জটিলতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, স্টোরেজ নেটওয়ার্ক সিস্টেম ঠিকভাবে কাজ না করায় কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ত্রুটি দেখা গেছে খুব দ্রুতই তা ঠিক হয়ে যাবে। পরে অবশ্য প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন সাইবার আক্রমণ হওয়ার কথা স্বীকার করে নেন।
তবে এটাই ভারত সরকারের ওয়েবসাইট আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা নয়। গত বছরও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়।