গাজায় ফিলিস্তিনি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে ব্রিটিশ লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেছেন, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির বিষয়টি যুক্তরাজ্যের পুনর্বিবেচনা করা উচিত। তিনি বলেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর গুলিবর্ষণ ‘অবৈধ ও অমানবিক’।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজ এর এক প্রতিবেদনে থেকে এসব তথ্য জানা যায়।। এক বিবৃতিতে করবিন বলেন, ‘গতকাল গাজায় নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যা করা অমূলক। দখল ও নিপীড়নের বিরুদ্ধে তাদের আন্দোলনের অধিকার রয়েছে।’
এমন অবৈধ ও অমানবিক কাজ মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি আরও বলেন, জাতিসংঘে মহাসচিবের নিরপেক্ষ তদন্তের প্রস্তাবকে সমর্থন দেওয়া উচিত যুক্তরাজ্যের। আন্তর্জাতিক আইন ভঙ্গ হচ্ছে কি না সেটা পুনর্বিবেচনা করে অস্ত্র বিক্রি করা উচিত যুক্তরাজ্যের।
ইসরায়েলি হুমকি অগ্রাহ্য করে ভূমি দিবস উপলক্ষ্যে টানা ছয় সপ্তাহের কর্মসূচির দ্বিতীয় পর্বে শুক্রবার গাজা সীমান্তে জড়ো হয় হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাবাহিনী তাদের ওপর গুলি ছুড়লে নিহত হয় ৯ ফিলিস্তিনি। ভূমি দিবসের দুই সপ্তাহের কর্মসূচিতে এই নিয়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ায় ৩১-এ। শুক্রবার সাংবাদিক ইয়াসির মুর্তজা প্রেস লেখা জ্যাকেট পরে খান ইউনিস সীমান্তে ছবি তোলার সময় পেটে গুলিবিদ্ধ হন। পরের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার তার দাফন সম্পন্ন।
করবিন অবশ্য হামাসের কথা উল্লেখ করেননি। ২০০৯ সালে হিজবুল্লাহ ও হামাসকে বন্ধু বললেও ২০১৬ সালে তার জন্য দুঃখপ্রকাশ করেন তিনি।