ট্রাম্প-কিম বৈঠককে সামনে রেখে দুই দেশের শীর্ষ নেতার আলোচনা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র সঙ্গে বৈঠক করেছেন শীর্ষ উত্তর কোরীয় কূটনীতিক কিম অং চল। কাতারভিত্তিক আল-জাজিরা জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিং জং উনের বৈঠককে সামনে রেখেই দুই দেশের শীর্ষ দুই ব্যক্তির মধ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। একান্ত বৈঠকটি দেড় ঘণ্টা স্থায়ী হয়েছিল বলে জানিয়েছে আল-জাজিরা। তবে দুই দেশের মধ্যে কী নিয়ে আলোচনা হয়েছে, সুনির্দিষ্টভাবে তা জানা যায়নি।noname

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে উত্তর কোরিয়া। বৈঠকের ব্যাপারে অনিশ্চয়তার কথা জানায় পিয়ং ইয়ং। কূটনৈতিক উত্তেজনার এক পর্যায়ে ২৪ মে (বৃহস্পতিবার) কিমের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের এ সিদ্ধান্তে উত্তর কোরিয়াসহ আন্তর্জাতিক বিশ্ব হতাশা প্রকাশ করে। এরপর শুক্রবার (২৫ মে) ট্রাম্প ১২ জুন সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক হতে পারে বলে নতুন ইঙ্গিত দেন। এরপরই দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকের কথা জানা গেল।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের পিয়ং ইয়ং সফরের পরপরই ওয়াশিংটনে পা রাখলেন শীর্ষ উত্তর কোরীয় কূটনীতিক। আল-জাজিরার খবর অনুযায়ী বৈঠকটি ছিল ব্যক্তিগত। দুই দেশের তরফ থেকে জানানো হয়েছে, শীর্ষ উত্তর কোরীয় কূটনীতিক কিম অং চল পম্পেওর ম্যানহাটনের বাড়িতে রাতের খাবারের আমন্ত্রণে গিয়েছিলেন। তবে বৈঠকের বিস্তারিত জানা যায়নি। আলজাজিরা তাদের নিজস্ব সূত্রে জানিয়েছে, বৃহস্পতিবার আরও দুই দফায় তাদের মধ্যে আলোচনার কথা রয়েছে। বৈঠক সম্পর্কে টুইটারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও লিখেছেন, ‘নিউ ইয়র্কে আজ কিম উন চলের সঙ্গে রাতের খাবারের আয়োজন সম্পন্ন হলো। খাবারের তালিকায় মাংস, ভুট্টা আর পনীর ছিল’।