সৌদি আরবের প্রথমবারের মতো ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন একজ নারী। কিছুদিনের মধ্যেই নারীদের গাড়ি চালানোর ওপরে নিষেধাজ্ঞা উঠে যাবে দেশটিতে। তার আগেই আরেকটি যুগান্তকারী ঘটনা ঘটলো দেশটিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব কথা জানা যায়।
গত বছর সেপ্টেম্বরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ একটি রাজকীয় ডিক্রি জারি করে ইসলামিক আইন অনুসারে নারীদের রাস্তায় গাড়ি চালানোর অনুমতি দিয়েছেন। যেটা চলতি মাসের ২৪ তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে। বাদশাহর এই নির্দেশের আগে সৌদি আরব ছিল পৃথিবীর প্রথম কোনো দেশ যেখানে নারীরা গাড়ি চালাতে পারতেন না।
ফলে নারীদের অন্যত্র পৌঁছে দেওয়ার জন্য আলাদা গাড়িচালক থাকতো। এনিয়ে অনেক আন্দোলন করেছেন নারী অধিকারকর্মীরা। গ্রেফতারও হতে হয়েছে অনেককে।