বাগদাদের মসজিদে জোড়া বিস্ফোরণ, নিহত ১৬

ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে জোড়া বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৫ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

c7061ebe83574e7d9d46a33429d36e7e_18

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, শিয়া অধ্যুষিত সাদ শহরে এই হামলা চালানো হয়। এতে নিকটবর্তী কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক  বিবৃতিতে ইরাক সরকার জানায়, মসজিদ ক্ষতিগ্রস্ত হলেও এটি শহরের একটি অস্ত্র সংরক্ষণাগারে বিস্ফোরিত হয়। তারা এর তদন্ত করছেন।

এই মসজিদের শিয়া আলেম মুকতাদা আল সাদর এর সমর্থকরাই বশি যান। গত মাসের পার্লামেন্টারি নির্বাচনে ৫৪টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাদর।  

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বাগদাদেই আরেকটি বিস্ফোরণের কথা জানা যায়। বুধবার একটি মসজিদের সামনে ওই বিস্ফোরণের ঘটনায় ১৮ জন নিহত ও ৯০ জন আহত হওয়ার খবর জানায় তারা। সরকারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন বক্তব্য দেওয়া হয় এই বিস্ফোরণকে ঘিরে। কেউ দাবি করে এটা সন্ত্রাসী হামলা, কেউবা বলছেন, ‘অস্ত্র সরানোর সময় দুর্ঘটনা প্রকৃত ঘটনা তদন্ত প্রয়োজন।’  

এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে ইরাক আইএসের বিরুদ্ধে জয় ঘোষণা করে। এরপরও বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হামলা চালিয়ে আসছে আইএস। বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠীটি।