অবরুদ্ধ পশ্চিম তীর ও গাজা উপত্যকায় চলতি বছর ২৫ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েল। সম্প্রতি প্রকাশিত ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।
মানবাধিকার এই সংস্থাটি জানায়, ইসরায়েলি সেনাদের হাতে নিহত ২৫ শিশুর ২১ জনকেই গাজা উপত্যকায় লক্ষ্য করা হয়েছিল। তাদের দাবি, ইসরায়েলি বাহিনী উদ্দেশ্যমূলকভাবে তাজা গুলি ব্যবহার করে শিশুদের হত্যা করে।
২৫ জন শিশুর ২১ জনকে গুলি করে হত্যা করা হয়। তাদের ১১ জনই ঘাড় কিংবা মাথায় গুলিবিদ্ধ হয়। সংস্থাটি জানায়, ‘ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি শিশুদের ওপর কোনোরকম হুমকি ছাড়াই তাজা গুলি ব্যবহার করে ইসরায়েল।’
বিভিন্ন মানবাধিকার ও শিশু সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনে শিশুদের ওপর হত্যাকাণ্ড-নির্যাতনসহ নানান ধারার নজিরবিহীন মানবাধিকারবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। সাম্প্রতিক এক পরিসংখ্যানে জাতিসংঘ জানিয়েছে, বিচ্ছিন্নভাবে জেরুজালেমকে ইসরায়েলি রাজধানীর স্বীকৃতি দেওয়ার আগের দি থেকে পরবর্তী দুই সপ্তাহে (৫ ডিসেম্বর থেকে ১৮ই ডিসেম্বর) মাত্র ১৪ দিনে ৩৪৫ জন শিশু আহত হয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায়।