পবিত্র আল-আকসা মসজিদে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার পরিণতির পুরো দায়-দায়িত্ব যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ। দলটির সিনিয়র সদস্য খাদের হাবিব বলেছেন, আল আকসা মসজিদের জন্য কয়েক হাজার ফিলিস্তিনি শাহাদাৎ বরণ করেছেন, আহত হয়েছেন, কারাবরণ করেছেন। এই মসজিদের সুরক্ষায় তারা আরও বেশি কিছুও করতে প্রস্তুত। আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের ব্যাপারে আমরা নীরব থাকবো না।
খাদের হাবিব বলেন, ইসরায়েল আল আকসা মসজিদকে ইহুদিকরণের পরিকল্পনা করছে। কিন্তু ফিলিস্তিনিরা এমন কিছু মেনে নেবে না; তার জন্য যত মূল্যই দিতে হয়। আল আকসা বিশুদ্ধ ইসলামিক ও আরব স্থাপনা হিসেবেই অক্ষুণ্ন থাকবে। সূত্র: মিডল ইস্ট মনিটর।