ফিলিস্তিনের গাজা উপত্যকার কাছে বুধবার এয়ার ডিফেন্স সাইরেন বাজিয়েছে ইসরায়েল। তবে পরে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, ভুলক্রমে ওই সাইরেন বাজানো হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক টুইট বার্তায় বলা হয়, ‘এটি ছিল একটি ভুল অ্যালার্ম।’
আগের দিন মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ট্যাংক হামলায় দুই হামাস সদস্য নিহত হন।
২০০৭ সালে গাজার ক্ষমতায় আসে হামাস। মূলত এরপর থেকেই অঞ্চলটিতে অবরোধ আরোপ করে ইসরায়েল ও মিসর। রাফা সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। এতে অবরুদ্ধ হয়ে পড়েন গাজার প্রায় ২০ লাখ মানুষ। বহির্বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েন গাজার বাসিন্দারা।
গাজায় হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইহুদিবাদবিরোধী লড়াইয়ে শহীদ দুই ফিলিস্তিনির জন্য শোকাহত। সূত্র: রয়টার্স।