ইরাকের মসুলে ৩ সন্দেহভাজন আইএস যোদ্ধা নিহত

ইরাকের উত্তরাঞ্চলীয় মসুলে সন্দেহভাজন ৩ আইএস সদস্যকে হত্যা করেছে ইরাকের সেনাবাহিনী। ইরাকি বাহিনীর এক মুখপাত্র এই খবর জানিয়েছে।noname

ইরাকি বাহিনীর মুখপাত্র আহমাদ আল জাব্বুরি তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বলেছেন, তাদের বাহিনী মসুলের দক্ষিণাঞ্চলীয় জুলফিয়া ও আল আজহার শহর থেকে আইএস সদস্যদের হটিয়ে দিতে অভিযান শুরু করেছে।

ওই এলাকায় ইরাকি বাহিনীর বিমান হামলায় তিন সদস্য নিহত হয়েছে বলে জানান তিনি।

সম্প্রতি উত্তর ও পূর্বাঞ্চলীয় ইরাকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলা জোরালো করেছে আইএস যোদ্ধারা।

গত ডিসেম্বরে ইরাকে আইএসকে পরাজিত ঘোষণা করে বাগদাদ। আইএস’র উপস্থিতি থাকলেও সেখানে মার্কিন নেতৃত্বাধীন জোটের সহায়তায় সেখানে হামলা চালানোরও ঘোষনা দেওয়া হয়। পরে সময়ে সময়ে দেশের বিভিন্ন স্থানে আইএস সমর্থিত বিভিন্ন গোষ্ঠীর আস্তানায় হামলা চালানোর কথা ঘোষণা করে ইরাকের কর্মকর্তারা।