ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে রাজি না হওয়ায় ওয়াশিংটনে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কূটনৈতিক মিশন বন্ধ করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সায়েব এরিকাত বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়া থেকে বিরতও থাকবেন না।
ট্রাম্প প্রশাসনের বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সবসময়ই তাদের বন্ধু ও মিত্র ইসরায়েলের পাশে থাকবে। তাদের সঙ্গে কার্যকর আলোচনা শুরুতে অস্বীকৃতি জানানোয় সোমবার দিনশেষে জন বোল্টনের এ বিষয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ওয়ালস্ট্রিট জার্নাল ও রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের নিরাপত্তা পরামর্শক জন বোল্টন ফিলিস্তিনকে হুঁশিয়ারি দিয়েছে তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন না জানায়।
ধারণা করা হচ্ছে, এই বক্তব্যেই তিনি ওয়াশিংটনে দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেবেন। এছাড়া, ইসরায়েলের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নিলে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পারে ট্রাম্প প্রশাসন।