রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত লেবাননে আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নতুন সরকার আসবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। তিনি বলেন, সবাইকে ত্যাগ স্বীকার করতে হবে। আমি প্রেসিডেন্টকে আহ্বান জানাই তিনি যেন উপ-প্রধানমন্ত্রীসহ অন্যান্য পদের ব্যাপারে ত্যাগ স্বীকার করে সরকার গঠন করেন।
বৃহস্পতিবার দেশটির সম্প্রচারমাধ্যম এমটিভিকে দেওয়া সাক্ষাতকারে একথা বলেন তিনি। ৬ মে নির্বাচনে হারিরি’র ফিউচার মুভমেন্ট দলটি তাদের এক-তৃতীয়াংশ ক্ষমতা হারালেও এখনও ২০ আসন নিয়ে সবার চেয়ে এগিয়ে। হিজবুল্লাহ ও তাদের মিত্ররা ৭০টি আসন পায়। লেবাননের ক্ষমতা বিভাজনের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রীকে অবশ্যই সুন্নি মুসলিম হতে হবে। স্পিকারকে হতে হবে শিয়া। আর প্রেসিডেন্ট হবেন মারোনিট খ্রিস্টান। হিজবুল্লাহর মিত্র নাবিহ বেরি বুধবার অ্যাসেম্বলি স্পিকার হিসেবে টানা ষষ্ঠবারের মতো নির্বাচিত হন।
হারিরিকে জিজ্ঞাসা করা হয় যে ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের প্রধান জেবরান বাসিল সরকার গঠন প্রক্রিয়া ব্যহত করছে কি না। তিনি বলেন,‘প্রেসিডেন্ট বাসিলের বিষয়টির জন্য অপেক্ষা করবে না আর আমরা সাত থেকে ১০ দিনের মধ্যে সরকার গঠন করে ফেলবো।’ হারিরি বলেন, আমি আমার আসন থেকে ছাড়তে রাজি হয়েছি।
মে তে নির্বাচন হলেও রাজনৈতিক অস্থিরতায় লেবাননে এখনও সরকার গঠন হয়নি। দেশটির অর্থনৈতিক সংকটের কারণে বিষয়টি নিয়ে আরও বেশি উদ্বেগ দেখা গেছে। সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরার বলছেন এমন অবস্থা চলতে থাকলে দেশটির অর্থনীতি ক্ষতিগ্রস্ত