যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ে বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে নরইস্টার নামে পরিচিত শক্তিশালী ঝড়ে বন্যা ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। ঝড়ের কারণে শনিবার স্থানীয় সময় বিকাল পর্যন্ত ৮৮ হাজারের বেশি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ঝড়ের কারণে ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। দিনের শুরুতে বিদ্যুৎহীন গ্রাহকের সংখ্যা ১ লাখ ১৯ হাজারে পৌঁছেছিল। মেরিল্যান্ডের কলেজ পার্কে অবস্থিত জাতীয় আবহাওয়া পরিষেবার প্রধান পূর্বাভাসদাতা বব ওরাভেক বলেন, আগামী কয়েক দিন উত্তর-পূর্বাঞ্চলে ঝড় অব্যাহত থাকতে পারে। এ সময়ে প্রবল বাতাস, জোয়ারের পানি বৃদ্ধি ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

শুক্রবার নিউইয়র্ক ও নিউ জার্সির গভর্নররা ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকা কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর মধ্যে নিউইয়র্ক সিটিও রয়েছে।

কর্তৃপক্ষ বন্যা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি নিয়ে বাসিন্দাদের সতর্ক করেছে। সমুদ্রসৈকত ও পানিতে তলিয়ে যাওয়া এলাকা থেকে দূরে থাকাতে বলা হয়েছে। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল বলেন, সপ্তাহান্তে পানির কাছে যাওয়া জীবন নিয়ে জুয়া খেলার মতো।

তবে সতর্কতার মধ্যেও নিউইয়র্কের লং আইল্যান্ডে প্লাবিত সড়কে মানুষকে কায়াক চালাতে দেখা গেছে। নিউ হ্যাম্পশায়ারের হ্যাম্পটনেও কেউ কেউ বড় ঢেউয়ের সুবিধা নিয়েছেন।

মেরিল্যান্ডের ওশান সিটির বাসিন্দা জে বয়েড বলেন, শহরের সব খালেই পানি অনেক বেড়ে গেছে এবং তা মানুষের বাড়ির পেছনের উঠানে ঢুকে পড়ছে। ওরাভেক বলেন, নিউ ইংল্যান্ডে শরৎ মৌসুম শুরুর সময় নরইস্টার ঝড় অস্বাভাবিক নয়। তবে এবার এত বড় ঝড় সাধারণ সময়ের তুলনায় কিছুটা আগেই আঘাত হেনেছে।

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত প্রায় ৪২৫টি ফ্লাইট বাতিল এবং ১ হাজার ৩৩৮টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। ঝড়ের কারণে কনসার্ট ও ক্রীড়া আয়োজনও বাতিল করা হয়েছে। এর মধ্যে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরানের শুক্রবার ও শনিবারের নির্ধারিত কনসার্টও রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
গ্রিসে গ্যাস বিস্ফোরণে চার মার্কিনিসহ নিহত ৬
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সর্বশেষ খবর
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩ ছবি অনলাইনে প্রকাশ, আবারও প্রশ্নের মুখে ওপেনএআই
চ্যাটজিপিটি ব্যবহারকারীদের ৫৩ ছবি অনলাইনে প্রকাশ, আবারও প্রশ্নের মুখে ওপেনএআই
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
তৈলাক্ত ত্বকে ব্রণ ও চোখের নিচে ফোলা, ঘরোয়া যত্নে সমাধান
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
মানবিক সহায়তায় ৭১ কোটি ইউরো দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?