মিসরে সাবেক প্রেসিডেন্ট মুরসির ছেলে গ্রেফতার

মিসরের সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছেলেকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বুধবার রাজধানী কায়রোর কাছেই নিজ বাড়ি থেকে মুরসির সর্বকনিষ্ঠ ছেলে আব্দুল্লাহ মুরসিকে গ্রেফতার করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে একথা জানা যায়।

946aaa6efd254e078c3d6443c6f05b8d_18

২০১৩ সালে সামরিক অভ্যুত্থানে চ্যুত হওয়ার পর থেকেই মুরসি কারাগারে বন্দি রয়েছেন। মুরসির বড় ছেলে আহমদ মুরসি আনাদোলু এজেন্সিকে জানিয়েছেন, তার ভাই আবদুল্লাহকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করেছে। বুধবার পরিচয়পত্র ও মোবাইলসহ তাকে জিজ্ঞাসাবাদের জ৮ন্য নেওয়া হয়েছে।   

নিরাপত্তা বাহিনীর দুটি সূত্র জানায়, ‘মিথ্যা সংবাদ ছড়ানোর’ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।  আহমেদ রয়টার্সকে বলেন, পুলিশের কাছে কোনও গ্রেফতারি পরোয়ানা ছিলো না। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে।

২০১২ সালের ৩০ জুন মিসরের নির্বাচিত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় ২০১৩ সালের ৩ জুলাই সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মোহাম্মদ মুরসি। সেনাপ্রধান জেনারেল সিসির ক্ষমতা দখলের পক্ষে সমর্থন ছিল ইসরায়েল, সৌদি আরব ও আরব আমিরাতের। সেসময় মুরসির সমর্থকরা প্রতিবাদে রাস্তায় নেমে এসেছিলে। তখন তাদের ওপর চড়াও হয়েছিল সরকারি বাহিনী। নিষিদ্ধ করা হয়েছিল ব্রাদারহুডকে। আর মুরসির ঠিকানা হয়েছিল কারাগারে। সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে হত্যার মতো অভিযোগ ছাড়াও সহিংসতা ছড়ানোর অভিযোগ আনা হয়েছিল। সরকার দাবি করেছিল, বিক্ষোভকারীদের অনেকের কাছে ছিল অস্ত্র এবং তারা নিরাপত্তা বাহিনীর আট সদস্যকে হত্যা করেছে। যদিও প্রথমে সরকার নিরাপত্তা বাহিনীর ৪০ জন সদস্যের নিহত হওয়ার দাবি করেছিল।

কিছুদিন আগেই আব্দুল্লাহ বার্তা সংস্থা এপিকে জানিয়েছিলেন কারাগারে তারা বাবার স্বাস্থ্যের অবনতি হয়েছে। আবদুল্লাহর গ্রেফতারের সংবাদ বা মুরসির পরিবারের দাবির বিষয়ে এখনো মন্তব্য করেনি মিসরের কর্তৃপক্ষ। মুরসির আরেক ছেলে ওসামাও কারগারে রয়েছেন।