অপরিশোধিত তেলের বাজারে সৌদি সাংবাদিক নিখোঁজের প্রভাব

সৌদি সাংবাদিক নিখোঁজের ঘটনার প্রভাব পড়েছে অপরিশোধিত তেলের বাজারে। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় সোমবার তেলের দাম বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
noname

জামাল খাশোগি এক সময় সৌদি সরকারের উপদেষ্টা থাকলেও এক পর্যায়ে সরকারের নানা কাজের সমালোচনা করা শুরু করেন এবং ২০১৭ সাল থেকে তিনি আমেরিকায় স্বেচ্ছা-নির্বাসনে চলে যান। সেখানে তিনি ওয়াশিংটন পোস্টের কলামিস্ট হিসেবে কাজ করতেন। গত সপ্তাহে তিনি বিয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিতে তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে যান কিন্তু ভবনে প্রবেশের পর তিনি আর বের হন নি। সৌদি আরব অবশ্য বলছে, খাশোগি কন্সুল্যেট ভবন থেকে বের হয়ে গেছেন। তবে তুরস্কের পক্ষ থেকে এর প্রমাণ চাওয়া হলে তা সরবরাহে ব্যর্থ হয়েছে রিয়াদ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই সাংবাদিক নিখোঁজের কারণে সৃষ্ট উত্তেজনায় তেল সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে। সেই আশঙ্কা থেকে তেলের দাম বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স জানিয়েছে, গত বছর নভেম্বরে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের পর থেকে ইরানের কাছে থেকে উত্তর কোরিয়া কোনও তেল কেনেনি। গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনাও বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

তুরস্কের দাবি, তাদের তদন্তকারীদের হাতে নিশ্চিত প্রমাণ রয়েছে কনস্যুলেট ভবনের ভেতরে খাশোগিকে হত্যা করা হয়েছে। গত সপ্তাহে তুরস্কে আসা ১৫ সদস্যের একটি সৌদি দল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ আনকারার।