ভারতের ছত্তিশগড়ে মাওবাদী হামলায় তিন ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য। অন্যজন একটি সংবাদমাধ্যমের ক্যামেরাপার্সন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় দান্তেওয়াড়া এলাকায় এ ঘটনা ঘটে।
হামলা ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। ছত্তিশগড় পুলিশের স্পেশাল ডিরেক্টর জেনারেল (নকশাল অপারেশন) ডি এম অবস্থি জানিয়েছেন, রাজ্যের বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলেন গিয়েছিলেন অচ্যুদানন্দ। ওই সময়ে মাওবাদীরা হামলা চালালে তিনি এবং তার সঙ্গে থাকা দুই পুলিশ সদস্য নিহত হন। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।