ইরাকের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় নিহত ১৮

ইরাকের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

thumbs_b_c_28b6f06ec74f8dc1a4172d1d7aaef740

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ১৮ জন নিহত হওয়া ছাড়াও এই বন্যায় ১৮০ জনের বেশি মানুষ আহত হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই বন্যায় প্রায় ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে নিনেভেহ ও কিরকুক প্রদেশে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি হয়েছে। কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট এই বন্যায় বাগদাদের উত্তর-পশ্চিমাঞ্চলের আল সিরকাত শহরও ডুবে গেছে।

কুয়েত, সৌদি আরব ও জর্ডানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে কয়েকদিনের ভারী বর্ষণের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এসব দেশে অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে।