অবরুদ্ধ পশ্চিমতীরে অভিযান চালিয়ে ১৬ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানায় তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
অবরুদ্ধ পশ্চিমতীর ও গাজায় প্রায়ই এমন অভিযান চালিয়ে থাকে ইসরায়েলি দখলদার বাহিনী। ফিলিস্তিনি হিসেব অনুযায়ী বর্তমানে ইসরায়েলি আটক কেন্দ্রে নারী ও শিশুসহ সাড়ে ছয় হাজার ফিলিস্তিনি আটক রয়েছেন।