মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড এবং পঞ্চম নৌবহরের কমান্ডার ভাইস অ্যাডমিরাল স্কট স্টারনিকে বাহরাইনের নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে। মার্কিন চিফ অব নেভাল অপারেশন জন রিচার্ডসন এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, শনিবার তাকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার পর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও কোনও অসঙ্গতি পাওয়া যায়নি।
পঞ্চম নৌবহরের ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল পল স্কিলিজ স্টারনির দায়িত্ব গ্রহণ করেছেন। স্টারনিকে একজন আপাদমস্তক নৌযোদ্ধা আখ্যা দিয়ে রিচার্ডসন বলেছেন, পাশাপাশি তিনি একজন নিবেদিত স্বামী ও বাবা একজন ভালো বন্ধু ছিলেন।
মার্কিন পঞ্চম নৌবহরের আওতায় আরব উপসাগর, ওমান, উপসাগর, আদেন উপসাগর, লোহিত সাগর এবং আরব সাগরের দায়িত্ব রয়েছে।