মিয়ামিতে বন্দুক হামলায় গুলিবিদ্ধ ৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণপূর্বাঞ্চলীয় শহর মিয়ামির একটি মদের দোকানে বন্দুক হামলায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। শনিবার রাতে চালানো এই হামলায় গুলিবিদ্ধ দুইজনের অবস্থা গুরুতর। মিয়ামি পুলিশ জানিয়েছে, হামলা চালানো ব্যক্তি এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।noname
মিয়ামি পুলিশ বলেছে, মদের দোকানের এক কোনায় বন্দুকধারী ব্যক্তি বেশ কয়েক রাউন্ড গুলি চালালে   গুলিবিদ্ধ  হওয়ার ঘটনা ঘটে। এর মধ্যে চারজনকে জ্যাকসন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে দুইজনের অবস্থা গুরুতর। কর্তৃপক্ষ বলেছে, পঞ্চম গুলিবিদ্ধ ব্যক্তিকে অন্য কেউ হাসপাতালে নিয়ে আসে।

তবে গুলিবিদ্ধ ব্যক্তিদের পরিচয় প্রকাশ বা গুলি চালানো ব্যক্তির উদ্দেশ্য এখনও প্রকাশ করা হয়নি।