বিয়ের বিলবোর্ড নকল করে টেইলর সুইফটকে ট্রাম্পের খোঁচা- ‘আমিই প্রেসিডেন্ট’

আন্তর্জাতিক ডেস্ক 
০৪ জুলাই ২০২৬, ২০:১০আপডেট : ০৪ জুলাই ২০২৬, ২০:১০

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনার কেন্দ্রে এসেছেন। টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তাদের উদ্দেশে পরোক্ষ খোঁচা দিয়েছেন তিনি।

৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে তারকাবহুল এক আয়োজনে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের খবর প্রকাশ করা হয়। এ উপলক্ষে বিভিন্ন বিলবোর্ডে ‘জাস্ট টি অ্যান্ড টি ম্যারিড’ বার্তা প্রদর্শন করা হয়।

এর কিছুক্ষণ পর হোয়াইট হাউসের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে একই ধরনের একটি বিলবোর্ডের ছবি প্রকাশ করা হয়। পোস্টটির ক্যাপশন ছিল, ‘এটি ঘটেছে!!!’। বিলবোর্ডে লেখা ছিল, ‘ট্রাম্পই আপনাদের প্রেসিডেন্ট’।

ছবিটিতে নবদম্পতির নাম উল্লেখ না থাকলেও ম্যাডিসন স্কয়ার গার্ডেনের দৃশ্য থাকায় এটি তাদের বিয়ের ঘোষণার প্রতি ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে। ওই সময় ট্রাম্প দক্ষিণ ডাকোটায় মাউন্ট রাশমোরের উদ্দেশে সফর করছিলেন।

তবে ট্রাম্পের এই পরোক্ষ কটাক্ষের জবাব দিতেও দেরি করেননি সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা। অনেকে একই ছবির সম্পাদিত সংস্করণ প্রকাশ করেন। একজন ব্যবহারকারী সেটিকে জেফ্রি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের কথিত সম্পর্কের প্রসঙ্গের সঙ্গে যুক্ত করেন। অন্য এক ব্যবহারকারী বিলবোর্ডের ছবিটি আবার এডিট করে সেখানে লিখে দেন, ‘ট্রাম্প একজন শিশু যৌন নিপীড়ক’।

টেইলর সুইফট ও ট্রাম্পের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ রয়েছে। টেইলর তার সমালোচক, আবার ট্রাম্পও একাধিকবার তার সমালোচনা করেছেন। ২০২৪ সালে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ‘আমি টেইলর সুইফটকে ঘৃণা করি!’

তবে ২০২৫ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বাগদানের ঘোষণা আসার পর তাদের শুভকামনা জানিয়েছিলেন ট্রাম্প। এক মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, আমি তাদের অনেক শুভকামনা জানাই। একই সঙ্গে তিনি ট্রাভিস কেলসিকে ‘দারুণ খেলোয়াড় ও ভালো মানুষ’ এবং টেইলরকে ‘চমৎকার মানুষ’ বলেও মন্তব্য করেছিলেন।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের বড় উল্লম্ফন
দুই দিনেই কেন স্কুল বদলাচ্ছে হ্যারি-মেগানের সন্তানরা?
সর্বশেষ খবর
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
সম্পত্তি হস্তান্তর সংশোধনী বিল: কেন বিরোধী দলের আপত্তি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৮, মামলা ৫০
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
বিএনপি জনগণের রায়ের সঙ্গে প্রতারণা করেছে: এটিএম আজহার
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
অফিসে স্বাস্থ্যকর খাবারে কী থাকা উচিত?
সর্বাধিক পঠিত
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত