ইসরায়েলের তেল আবিবে নারীদের বিরুদ্ধে ঘরোয়া ও বাহিরের সহিংসতার প্রতিবাদ জানিয়ে রাজপথে নেমেছেন হাজার হাজার নারী। আয়োজকদের দাবি, তেল আবিবের রাবিন চত্বরে এদিন ৩০ হাজারেরও বেশি নারী জড়ো হয়েছিলো।
সহিংসতার শিকার নারীদের জন্য এদিন মিছিলে ২৪ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর আরবি ও হিব্রু ভাষায় বক্তব্য দেন আয়োজকরা। সবার হাতেই ছিলো লাল বেলুন।
আন্দোলনকারীরা বলেন, নারীদের রক্ত বৃথা যাবে না। একজন নারী বলেন, ‘আজ আমরা ইতিহাস তৈরি করলাম। এই নিরবতাই সবাইকে জাগিয়ে তোলার আওয়াজ হিসেবে কাজ করবে।’