এইডস বিষয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনএইডস থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সংস্থাটির প্রধান নির্বাহী মিচেল সিদবি। বৃহস্পতিবার জেনেভায় বোর্ড সভায় তিনি জানান আগামী জুনে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করবেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
২০২০ সালের জানুয়ারিতে মেয়োদ শেষ হওয়ার কথা সিদিবের। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে কর্মপরিবেশ ঠিক রাখতে পারেননি তিনি। এইসময়ে যৌন হয়রানি ও ভীতির অভিযোগও পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এক প্যানেলের দেওয়া প্রতিবেদনে বলা হয়, সিদিবে তার অফিস অনেক পুরুষতান্ত্রিকভাবে ও অগণতান্ত্রিক উপায়ে পরিচালনা করেন।
বিশেষজ্ঞদের দাবি, ৯ বছর ধরে দায়িত্বে থাকা সিদিবে না থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারতো।
সিদিবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তার এক নারী কর্মীকে সাবেক কর্মকর্তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে নিতে বাধ্য করেছিলেন। তবে িএই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সিদিবে।