ইয়েমেনের লাহাজ প্রদেশে বৃহস্পতিবার এক সামরিক কুচকাওয়াজে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। সৌদি ও হুথি মিডিয়ায় এ ঘটনায় প্রাণহানির খবর দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে প্রাণহানির সত্যতা নিশ্চিত করা যায়নি।
২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে যুক্তরাষ্ট্রের সহায়তায় ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সৌদি জোটের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত নারী ও শিশুসহ ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।