যুক্তরাষ্ট্রের ব্যাংকে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকে বন্দুকধারীর গুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। ২৩ জানুয়ারি বুধবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণাঞ্চলে অবস্থিত ‘সানট্রাস্ট’ ব্যাংকে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

nonameগুলিবর্ষণ ও প্রাণহানির খবর নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয় পুলিশ প্রধান কার্ল হগলুন্দ জানান, এক বন্দুকধারী ব্যাংকটিতে প্রবেশ করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

তিনি বলেন, আমরা এক নির্বোধ অপরাধীর অনর্থক অপরাধের শিকার হয়েছি।

ব্যাংকটিতে গুলিবর্ষণ শুরু হলে এক পর্যায়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে রাখলে শেষ পর্যন্ত হামলাকারী ২১ বছরের শাপেন জেভার আত্মসমর্পণে বাধ্য হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। তবে ২১ বছরের জেভার ঠিক কী কারণে এ হামলা চালিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।