ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের একটি ঘাঁটিতে শনিবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১ জন। আহত হয়েছেন আরও পাঁজন। যে ঘাঁটিতে এ হামলা চালানো হয় তা দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় অবস্থিত। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
স্থানীয় প্রসিকিউটর জেনারেল সাংবাদিকদের জানিয়েছেন, দুই বন্দুকধারী এই তাণ্ডব চালানোর পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান চালানো হবে। সূত্র: রয়টার্স।