তুরস্কে বহুতল ভবন ধস

তুরস্কে একটি ছয়তলা ভবন ধসে অন্তত একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। স্থানীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে বুধবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

thumbs_b_c_8aa4e7db51b59649e9078770d8e1b052

তবে কারাতাল জেলার ওই ভবনটি ঠিক কি কারণে ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে বেশকয়েকজন পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা অবস্থান করছেন।

ইস্তানবুলের গভর্রর আলি ইয়ারলিকায়া ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।   

ওই ভবনে মোট ১২টি অ্যাপার্টমেন্টে ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ধসে পড়ার সময় অনেকেই ভবনে ছিলেন। ধ্বংসাবশেষের নিচে আটকা পড়াদের ‍উদ্ধারে অভিযান চালাচ্ছে জরুরি উদ্ধারকারী বাহিনী।