আফ্রিকার দেশ কেনিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন প্রাণ হারিয়েছেন। বুধবার দেশটির মাসাই মারা প্রাকৃতিক রিজার্ভে বিমান বিধ্বস্ত হয় বলে জানায় পুলিশ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে েএই তথ্য জানা যায়।
রিফট ভ্যালি অঞ্চলের পুলিশ প্রধান এডওয়ার্ড মুয়াম্বি বলেন বিমানে পাঁচজনই আরোহী ছিলেন। তাদের মধ্যে কেউই প্রাণে বাঁচেননি। তিনি বলেন, সেসনা বিমানটি মাসাই মারা থেকে লেক তুরকানার নিকটবতী লোদওয়ারে যাচ্ছিলো।
দুর্ঘটাস্থল জরুরি সার্ভিসের কর্মীরা অবস্থান করছে বলে জানা গেছে।
এর আগে গত জুনে কেনিয়ার মধ্যাঞ্চলে একটি বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ জন নিহত হয়। আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইয়াটা) হিসেব অনুযায়ী প্রতিবছর কেনিয়ায় ১ লাখ ৩০ হাজার বিমান চলাচল করে। দেশটিতে ৩৫টি এয়ারলাইন্স কার্যক্রম পরিচালনা করে।
আইয়াটা জানায়, কেনিয়ার বিমান পরিবহন অবকাঠামো আফ্রিকার ৩৭টি দেশের মধ্যে ষষ্ঠ। এর আগে ২০১৭ সালের অক্টেবরে এক হেলিক্প্টার দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছিলেন।