যুক্তরাষ্ট্রের রাজ্য নির্বাচনে বাংলাদেশের বট ফার্মের বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের ইউটা অঙ্গরাজ্যের ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশের বট ফার্ম থেকে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ উঠেছে। রাজ্যের নির্বাচনি পরিচালক জাস্টিন লি স্থানীয় এক সংবাদমাধ্যমকে বলেন, ফেসবুকের ডাটা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছে যে ভুল তথ্য ছড়ানোর কাজটি যুক্তরাষ্ট্র থেকে করা হয়নি। বাংলাদেশের একটি প্রতিষ্ঠান থেকে এমন সাইবার হামলার বলা হলেও  বাংলাদেশ থেকেই এই হামলা চালানো হয়েছে কি না তা স্পষ্ট নয়। এই বিষয়ে ইউটা  কর্মকর্তারা এই বিষয়ে ফেসবুকের কর্মকর্তাদের সঙ্গে আবারও বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে ।

s105431148

বট ফার্ম বলতে মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া একাউন্ট তৈরির সংঘবদ্ধ স্বয়ংক্রিয় প্রয়াসকে বোঝানো হয়। ভুয়া এই একাউন্টগুলো থেকে বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করা হয়। ফেসবুক ও টুইটার প্রায়ই এ ধরনের বিভ্রান্তিকর, ভুয়া ও বিদ্বেষমূলক তথ্য রুখতে ব্যর্থ হওয়ায় সমালোচনার শিকার হচ্ছে।

লি বলেন, সাইবার হামলাকারীরা কোনও নির্দিষ্ট ক্যাম্পেইন লক্ষ্য করে হামলা চালায়নি বরং পুরো নির্বাচনেই বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ফক্স থার্টিনকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘আপনি হয়তো ‘ভোট দিন’ এর মতো কোনও প্রচারণা দেখবেন। কিন্তু সেখানে ভুল তারিখ উল্লেখ করা থাকবে। এরকম বিভিন্ন তথ্যের সঙ্গে কোনও এক প্রার্থীর নেতিবাচক তথ্যও তুলে ধরা হয়।’

গত বছর এমনই এক কেলেঙ্কারিতে পড়ে ফেসবুক। লাখ লাখ গ্রাহকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ক্ষুন্ন হওয়ার অভিযোগ ওঠে। কেমব্রিজ অ্যানালাইটকা নামের একটি রাজনৈতিক পরামর্শক ফার্মকে সেই তথ্য দিয়েছিলো ফেসবুক। এছাড়া রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর জন্যও ব্যবহার করা হয় ফেসবুককে।

চলতি বছর ভারত ফিলিপাইনসহ বেশ কয়েকটি দেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। একবছর পরেই রয়েছে যুক্তরাষ্ট্রের নির্বাচন। ফেসবুকের দাবি, নির্বাচনকে সামনে রেখে এই বিভ্রান্তিকর তথ্য যেন ছড়ানো না হয় সেজন্য আরও সতর্ক থাকবেন তারা। 

ব্লুমবার্গ নিউজ জানায়, বাংলাদেশের এই বট হামলাকে ফেসবুকও উদাহরণ হিসেবে দেখছে। প্যারিসে এক সম্মেলনে তারা তুলে ধরে কিভাবে এই হামলা প্রতিরোধ করা যায়।  সংবাদমাধ্যমটি জানায়, ওই সম্মেলনে ফেসবুক ব্যাখ্যা করে যে কিভাবে ভুয়া আইডি ব্যবহার করে অভিবাসন, জাতিগত সম্পর্ক ও অস্ত্র নিয়ে ভুল বার্তা দেওয়া হয়।

তবে হামলকারীরা নতুন কোনও উপায়ে বিভ্রান্তি ছড়াতে পারে বলে ও আশঙ্কা প্রকাশ করা হয়।