সৌদি বিমানবন্দের ড্রোন হামলার দাবি হুথিদের

সৌদি আরবের আভা বিমানবন্দরে সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালানোর দাবি করলো ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্রও বিদ্রোহী গোষ্ঠী হুথি। শনিবার হুথি নিয়ন্ত্রি সম্প্রচারমাধ্যম আল-মাসিরাহয় এই দাবি করা হয়। তবে সৌদি আরবের পক্ষ থেকে এখনও কোনও নিশ্চয়তা আসেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

drone-attack-firing-missle-e1560675929220

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু  রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। তারপর থেকেই  দেশের বাইরে থাকা হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।

সাম্প্রতিক এই হামলায় এখনও কোনও হতাহতের খবর জানা যায়নি। বিস্তারিত কিছু জানায়নি হুথিরাও।

এরপর থেকে সৌদি জোটের বিরুদ্ধে প্রতিঘাতের অংশ হিসেবে সৌদি আরবের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা।। সর্বশেষ গত মঙ্গলবার সৌদি আরবের আভা বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে তারা। এতে ৯ জন আহত হয়।  এর আগে গত জুনেও বিমানবন্দরটিতে হামলা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীরা। সৌদি মালিকানাধীন আল আরাবিয়া টেলিভিশন জানিয়েছে, ড্রোন হামলার ঘটনায় কিছু সময় বন্ধ থাকার পর ফের বিমানবন্দরের কার্যক্রম শুরু হয়েছে।