ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, হরমুজ প্রণালী এবং পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে তেহরানের দায়িত্ব রয়েছে। কৌশলগত সামুদ্রিক পথের নিরাপত্তায় বিঘ্ন ঘটাতে পারে এমন যে কোনও হঠকারিতার বিরুদ্ধে তেহরান কঠোর ব্যবস্থা নেবে। আজ সরকারি এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
পারস্য উপসাগরে কোনও ধরনের হঠকারী তৎপরতা এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের প্রেসিডেন্ট। পাশাপাশি হুরমুজ প্রণালীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির যে কোনও সতর্কবার্তার ব্যাপারে সজাগ থাকার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
পারস্য উপসাগর অঞ্চলের সুরক্ষা দেওয়ার অন্য দেশগুলোকে ইরানের সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত বলেও মন্তব্য করেন রুহানি। সূত্র: পার্স টুডে।