তাইওয়ানে সেতু ধসে আহত ১০, আটকা পড়েছেন ছয়জন

তাইওয়ানে এক সেতু ধসে অন্তত ১০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তুপের নিচে আটকা পড়েছে আছেন আরও ছয়জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

thumbs_b_c_916e62ac1b1beae5f3ea9de1f2a53582

মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় উপকূল নানফাওগায়ে ১৪০ মিটার দীর্ঘ সেতু ধসে পড়ার নাটকীয় দৃশ্য সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে। সেতুটি অন্তত তিনটি মাছ ধরা নৌকা ও একটি পেট্রোল ট্যাংকারের ওপর আছড়ে পড়ে।

দেশটির জাতীয় অগ্নি নির্বাপণ সংস্থা জানায়, আহতদের মধ্যে ছয় ফিলিপিনো ও তিনজন ইন্দোনেশীয় রয়েছে। তাদের উদ্ধারে অভিযান চলছে বলে জানানো হয়। স্থানীয় সশয় সকাল সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।

তাইওয়ানের প্রেসিডেন্ট তাসাই ইং ওয়েন সাংবাদিকদের বলেছেন, আমরা আশা করছি ক্ষতি কমিয়ে আনতে স্বল্প সময়ে অভিযান শেষ করা সম্ভব হবে।

সেতুটি নির্মিত হয়েছিলো ১৯৯৮ সালে। এটি কেন ধসে পড়েছে তা এখনও জানা যায়নি। তাইওয়ানের পূর্ব উপকূলে সোমবার রাতে টাইফুনের প্রভাবে ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাস বয়ে গেলেও তা সেতু ধসে পড়ার জন্য যথেষ্ট ছিলো না।