ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে বিদ্ধ ফিলিস্তিনি নারী

গাজার পশ্চিম তীরের হেবরনে  ইসরায়েলি বাহিনীর ছোড়া গুলিতে আহত হয়েছে এক ফিলিস্তিনি নারী। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বুধবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ দাবি করেছে, এক কর্মকর্তাকে ছুরিকাঘাতের চেষ্টার পর তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। তবে এতে ওই কর্মকর্তা আহত হননি।

5eae0183a8394922ad324d213b0e6d13_18

১৯৪৮ সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর নিজেদের ভূমি থেকে উচ্ছেদ করা হয়েছে বহু ফিলিস্তিনিকে। সেই ভূমিতে ফেরার অধিকার দাবি করে আসছে ফিলিস্তিনিরা।  ওই ফেরার দাবিকে ইহুদি ‘রাষ্ট্রের সমাপ্তি’ হিসেবে দেখছে ইসরায়েল। ২০০৭ সালে গাজা উপত্যকার ওপর অবরোধ আরোপ করে তেল আবিব। টানা এক যুগের ইসরায়েলি অবরোধে পৃথিবীর বৃহত্তম উন্মূক্ত কারাগারে রূপান্তরিত হয়েছে গাজা উপত্যকা। অবরোধ প্রত্যাহারের দাবিতে গত বছর থেকে সীমান্তে প্রতি শুক্রবার সাপ্তাহিক বিক্ষোভ করে আসছে ফিলিস্তিনিরা। এ বছর এই বিক্ষোভে ইসরায়েলি সেনাদের গুলিতে ৩২০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে কয়েক হাজার।

বুধবার বিবৃতিতে ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রসেনফেল্ড জানান, হেবরনের ইব্রাহিমি মসজিদের কাছে এক সীমান্ত পুলিশ কর্মকর্তাকে ছুরি দিয়ে হামলা চেষ্টা করে ওই সন্দেহভাজন। সে সময় পুলিশ গুলি চালায়। এতে সে মারত্মক আহত হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারী গুরুতর জখম হয়েছে। হাসপাতালে নেওয়ার আগে তাকে প্রাথমিক চিকিৎসা দেন ভ্রাম্যমাণ চিকিৎসকরা।

রসেনফেল্ড বলেন, ‘দুর্ঘটনার পর এলাকাটি বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ।’