গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা

গাজা উপত্যকায় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাসের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনী দাবি করেছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার জবাবে শুক্রবার (১ নভেম্বর) রাতে হামাসের আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

thumbs_b_c_07835267b9f58410388f4e939aacbb75

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী টুইটবার্তায় জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলে ১০টি রকেট হামলা চালানো হয়েছে। এই রকেটগুলোর মধ্যে আটটি ইরানের আয়রন গম্বুজ সিস্টেম দ্বারা বাধাগ্রস্ত হয়। এর একটি সেরোট শহরের একটি বাড়ি আঘাত হানে। তেল আবিবভিত্তিক সংবাদমাধ্যম ‘ইদিওথ অহরনোথ’র প্রতিবেদনে বলা হয়েছে, এতে কেউ হতাহত হয়নি। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এর কয়েক ঘণ্টা পর হামাসের লক্ষ্যবস্তুতে অভিযান চালায় তারা।

ফিলিস্তিনের সংবাদমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস ও তাদের কিছু প্রশিক্ষণ কেন্ত্র ও ঘাঁটিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে তিনজন আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি গাজা কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদ করে ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত হয় জায়নবাদী রাষ্ট্র ইসরায়েল। ১৯৬৭ সাল থেকে ফিলিস্তিনের গাজা ভূখন্ডকে অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। ২০০৫ সালে সেখান থেকে বসতি উচ্ছেদ করে সেনা মোতায়েন করে তারা। পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে নির্মিত বসতিতে লাখ লাখ ইসরায়েলি বসবাস করে। তারপরও দখলদারিত্ব সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এই দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি জনতার প্রতিরোধকে সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করে ইসরায়েল। নিরাপত্তার অজুহাতে স্থল সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মিশর এবং ওই ছিটমহলকে নৌ অবরোধ করে রেখেছে তেল আবিব।

গত দশকে হামাস ও ইসরায়েলের মধ্যে তিনটি যুদ্ধ সংগঠিত হয়েছে।