বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একটি অজ্ঞাত স্থান থেকে হেডলি ভিভিও লিংকের মাধ্যমে আদালতে উপস্থিত হন বলে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে।
এর আগে, হেডলির রাজসাক্ষী হওয়ার আবেদন আদালতে দাখিল করেন বিশেষ পাবলিক প্রসিকিউট উজ্জল নিকাম। এ বিষয়ে তদন্ত কর্মকর্তার সঙ্গে পরামর্শের জন্য সময় চান তিনি।
আদালতকে হেডলি বলেন, আমার বিরুদ্ধে আদালতে আনীত অভিযোগগুলো আমি পেয়েছি। যুক্তরাষ্ট্রে যে অভিযোগে আমি সাজাভোগ করছি তা একই। স্বীকার করছি আনীত অভিযোগের সঙ্গে আমি জড়িত ছিলাম।
হেডলি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমি এসবের দায় স্বীকার করেছি। এছাড়া আমি আদালতে গুরুত্বপূর্ণ সাক্ষী হতে প্রস্তুত। ওই ঘটনার বিষয়ে প্রশ্নের উত্তর আমি দিতে চাই যদি আমাকে ক্ষমা করে দেয় এই আদালত।
এই সময় পিপি নিকাম জানান, ক্ষমা দেওয়ার শর্তে হেডলি রাজসাক্ষী হওয়ার প্রস্তাব দিয়েছেন।
পাকিস্তানি-আমেরিকান হেডলি লস্কর-ই-তৈয়বার সদস্য। ২৬/১১ মুম্বাই হামলার ষড়যন্ত্রকারী হিসেবে যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের কারাভোগ করছেন তিনি।
২০১০ সালে ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) দলকে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
২০০৭-০৮ সালে হেডলি মুম্বাইয়ে হামলার জন্য বেশ কয়েকবার সফর করেন। পাকিস্তান থেকে হামলার জন্য হেডলি হামলাকারীদের ভিডিও ফুটেজ, রুট ও জিপিএস কোঅর্ডিন্টে দেন যাতে করে দশজন হামলাকারী সর্বোচ্চ নাশকতা চালাতে পারে।
২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাইয়ের তাজ হোটেলে পাকিস্তানের আজমল কাসাবসহ ১০ সন্ত্রাসী হামলা চালায়। ওই হামলার দিনটি ২৬/১১ হিসেবে পরিচিত। ওই ঘটনায় নিহত হন ১৬৬ জন।
/এএ/