লিবিয়ার সাবেক রাষ্ট্রপ্রধান মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল অপহৃত হয়েছেন। শুক্রবার একটি সশস্ত্র দল লেবানন থেকে তাকে অপহরণ করেছে বলে জানা গেছে। দেশটির নিরাপত্তা সংস্থা খবরটি নিশ্চিত করেছেন।
ওমান সরকার ২০১২ সালে হানিবাল গাদ্দাফিকে আশ্রয় দেয়। চল্লিশ বছর বয়সী হানিবাল তার মা ও বোনসহ সেখানে আশ্রয় নিয়েছিলেন। তবে এটি নিশ্চিত নয় ঠিক কবে থেকে হানিবাল লেবাননে অবস্থান করছিলেন। ওমানে থাকাকালীন বোন আয়শা ও মা সাফিয়ার সঙ্গে গৃহবন্দি ছিলেন তিনি।
২০১১ সালে এক বিদ্রোহে লিবিয়ায় দীর্ঘদিন ধরে শাসন চালিয়ে আসা মুয়ামার গাদ্দাফির পতন হয়।
সূত্র: বিবিসি
/এনএস/