তালেবান এই হামলার দায় স্বীকার করে তাদের চার সদস্যের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। তবে বন্দুকধারীরা নিহত হওয়ার আগে আফগান ও বিদেশিদের মধ্যে অন্তত ২০ জনকে হত্যা করতে সমর্থ হয়েছে বলে দাবি করেছে তারা। আর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শুক্রবার মধ্যরাতের ওই হামলায় একজন বেসামরিক নাগরিকেরও মৃত্যু হয়েছে।
প্রাথমিকভাবে স্পেন দূতাবাসে হামলার হামলার খবর ছড়িয়ে পড়ে। তবে স্পেনের প্রধানমন্ত্রী এই খবর অস্বীকার করেন।
উল্লেখ্য, কান্দাহার বিমানবন্দরে ভয়াবহ হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ২৭ ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটল।
/বিএ/