বৃহস্পতিবার রাতে চীনের ব্যবসায়বিষয়ক ম্যাগাজিন কাইশিনে সর্বপ্রথম গুয়াংচেংয়ের নিখোঁজ হওয়ার কথা জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দুপুর থেকে গুয়াংচেংয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না। আর এর পর পরই তার দেশ চীনসহ বিদেশে যেখানে ফসুন ইন্টারন্যাশনালের শাখা রয়েছে, সব জায়গায় গুঞ্জন ছড়িয়ে পড়ে যে,রেগুলেটরি কমিশনের আওতায় চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য গুয়াংচাংকে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এর সত্যতা না মিললেও অবশেষে সে গুঞ্জন সত্য বলে জানালো গুয়াংচাংয়ের কোম্পানি ফসুন। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, চীনা কর্তৃপক্ষকে তদন্ত কাজে সহায়তা করছেন গুয়াংচাং।
ইন্সুরেন্স, ব্যাংক এবং সম্পত্তি ব্যবস্থাপনাবিষয়ক কারখানার পাশাপাশি শিল্প কারখানার এক সাম্রাজ্য রয়েছে গুয়াংচাংয়ের। ফোর্বসের হিসেব অনুযায়ী, প্রায় ৭ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদের মালিক গুয়াংচেং চীনের ১১তম শীর্ষ ধনী। সূত্র: আল জাজিরা
/এফইউ/বিএ/