প্রস্টেট ক্যান্সার প্রতিরোধের নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন!

prostate_cancerপ্রস্টেট ক্যান্সারের নতুন এক চিকিৎসা পদ্ধতির উদ্ভাবন করলেন মার্কিন বিজ্ঞানীরা। নতুন এক জিন থেরাপির প্রযুক্তি উদ্ভাবনের মধ্য দিয়ে তারা জানিয়েছেন, এই ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছেন তারা।

এই পদ্ধতিতে শরীরের মধ্যে যে সেলগুলো প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হবে, সেগুলোকে থেরাপির মাধ্যমে এমন অবস্থায় নেয়া হবে যে তারা নিজে নিজেই ধ্বংস হয়ে যাবে। সে কারণেই বিজ্ঞানীরা নতুন এই চিকিৎসা পদ্ধতির নাম দিয়েছেন ‘সুইসাইড জিন থেরাপি’।

ওই থেরাপি উদ্ধাবনের গবেষণার ফলাফলে দেখা যায়, প্রস্টেট ক্যান্সার আক্রান্তদের ক্ষেত্রে ৫ বছর চিকিৎসা নেয়ার পর এই থেরাপি অসুস্থদের অবস্থার ২০ ভাগ উন্নয়ন ঘটাতে সক্ষম। তবে একজন ক্যান্সার বিশেষজ্ঞ বিবিসিকে জানান, সত্যিকার অর্থে এই থেরাপি কতোখানি কার্যকর তা জানতে আরও গবেষণার প্রয়োজন।

তবে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত হাউস্টোন মেথোডিস্ট হাসপাতালের গবেষকদের পরিচালিত এই গবেষণার ফলাফলে দেখা যায়, রেডিও থেরাপির চেয়ে এই ‘সুইসাইড জিন থেরাপি’ পদ্ধতি অনেক বেশি কার্যকর। ভবিষ্যতের জন্য এটি আরও কার্যকরী একটি পদ্ধতি হিসেবে হাজির হবে বলে আশা প্রকাশ করেছেন ওই গবেষকরা।

 

/বিএ/