বড়দিনের সূচনায় পোপ ফ্রান্সিস বলেছেন, ঈশ্বর আমাদের সবাইকে ভালোবাসেন, এমনকি সবচেয়ে খারাপ মানুষটিকেও। বড়দিন শুরুর আগের সন্ধ্যায় ভ্যাটিকানের সেন্ট পিটারস ব্যাসিলিয়ায় সমবেত হাজার হাজার মানুষের সামনে এ মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যৌন নিপীড়নসহ চার্চের নানা কেলেংকারির দিকে ইঙ্গিত করে পোপ ফ্রান্সিস এসব মন্তব্য করেছেন বলে ধারণা করছেন অনেকেই।
মঙ্গলবার ভ্যাটিকানে বড়দিন শুরুর আগের সন্ধ্যার প্রার্থনায় অংশ নেয় বহু শিশু। ভেনেজুয়েলা, ইরাক ও উগান্ডাসহ বিভিন্ন দেশ থেকে তাদের বাছাই করে সেখানে আনা হয়। সমবেতদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার পরিকল্পনা ভুল হতে পারে, আপনি সবকিছু নষ্ট করে দিতে পারেন... কিন্তু সর্বশক্তিমান আপনাকে ভালোবেসে যাবেন’।
বুধবার আবারও সেন্ট পিটার্স ব্যাসিলিয়ায় ফিরে বিশ্ববাসীর উদ্দেশে বড়দিনের ঐতিহ্যবাহী পেপল বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে।