রবিবার জার্মান পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। একই সঙ্গে তারা এ ঘটনার তদন্ত শুরু করেছে।
জার্মানিতে শরণার্থীর সংখ্যা বেড়ে যাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে ফেসবুকে বর্ণবাদী মন্তব্য বাড়তে থাকে। এসব আপত্তিকর মন্তব্য সরিয়ে নিতে ব্যর্থ হওয়ায় জার্মানিতে ফেসবুকের ইউরোপীয় প্রধান মার্টিন ওটের বিরুদ্ধে তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে, এই ব্যর্থতার কারণে বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে থাকতে পারে। সূত্র: গার্ডিয়ান।
/এমপি/