কর্তৃপক্ষ জানিয়েছে, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৯৩২ কিলোমিটার উত্তরের সালতা শহরে পুলিশের তিনটি বাস যাচ্ছিল। পথে একটি বাস দুর্ঘটনার মুখে পড়ে।
প্রাদেশিক সিভিল ডিফেন্সের পরিচালক অ্যাঙ্গেল মারিনারো জানান, অজ্ঞাত কারণে বহরটির একটি বাস ব্রিজ পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি ব্রিজ থেকে ছিটকে ৬৫ ফুট নিচে পড়ে যায়।
স্থানীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও যাত্রীদের উদ্ধার অভিযান চলছে। বাসটিতে ৬০ জন পুলিশ সদস্য ছিলেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।
/এএ/এমপি/