মেয়ের বাবা হলেন জাকারবার্গ

baby girlমেয়ের বাবা হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মেয়ের জন্ম উপলক্ষে একটি ঘোষণাও দিয়েছেন তিনি। নিজের জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করার অঙ্গীকার করেছেন তিনি।  কন্যাসন্তান জন্মের ঘোষণা দেওয়ার সঙ্গে-সঙ্গে ফেসবুকে এই অঙ্গীকার করে তিনি একটি স্ট্যাটাস দেন।
ফেসবুক পোস্টে জুকারবার্গ নবাগত কন্যাসন্তান ম্যাক্সের উদ্দেশে ‘একটি চিঠি’তে অঙ্গীকার করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও ভালো একটি পৃথিবী তৈরির জন্য তিনি ও তার স্ত্রী এই দান করছেন।
স্ত্রী প্রিসিলা গর্ভবতী থাকার সময় থেকেই বেশ কয়েকবার ছবি শেয়ার করেছেন নিজের ওয়ালে। এমনকি পিতৃত্বকালীন ছুটিও নিয়েছেন তিনি। মেয়ের জন্ম হতেই সেই ছবি তার ফলোয়ারদের সঙ্গে শেয়ার করলেন। মেয়েকে লেখা একটি চিঠিও শেয়ার করেছেন তিনি।

zuckerberg

ওই চিঠিতে জাকারবার্গ লিখেছেন, তিনি চান, তার মেয়ে এমন পৃথিবীতে বাস করবে, যেখানে থাকবে সাম্য, থাকবে সুস্থতা, শিক্ষার পদ্ধতি হবে নিজের পছন্দের, মানুষে-মানুষে যোগাযোগ বাড়বে, দূর হবে দারিদ্র্য। বিশ্বজুড়ে আসবে সমান অধিকার।

মেয়ে হওয়ার খুশিতে তিনি ও তার স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, যেন পৃথিবী সব শিশুর বাসযোগ্য হয়ে ওঠে, তার জন্য তারা দান করবেন। সারাজীবনে তাদের ফেসবুকের শেয়ারের ৯৯ শতাংশ দান করবেন তারা। বর্তমানে তাদের শেয়ার ৪৫ বিলিয়ন ডলার।

/এমআর/এমএনএইচ/