সৌদি আরবে কারাবন্দি মানবাধিকারকর্মী আব্দুল্লাহ আল হামিদ মারা গেছেন। দুই সপ্তাহ আগে স্ট্রোক করে কোমায় চলে গিয়েছিলেন তিনি। সহযোগী মানবাধিকার কর্মীদের অভিযোগ, তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। তবে আল হামিদের মৃত্যু নিয়ে এখনও কোনও মন্তব্য করেনি সৌদি সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
আল হামিদকে ‘মানবাধিকারের জন্য লড়াইয়ের প্রতীক’ হিসেবে উল্লেখ করেছেন যুক্তরাজ্য প্রবাসী সৌদি শিক্ষাবিদ ও বর্তমান সৌদি নেতৃত্বের কট্টর সমালোচক মাদাবি আল রশিদ।