উত্তর কোরীয় নেতা কিম জং উন সুস্থ অবস্থায় জনসন্মুখে ফেরত আসতে পারায় আনন্দ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২ মে) টুইটারে ট্রাম্প জানান, এ নিয়ে তিনি খুশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
শনিবার কিমের 'ফিরে আসা' নিয়ে স্বস্তি প্রকাশ করে টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘তিনি ফিরে এসেছেন এবং ভালো আছেন দেখে আমি খুশি।’ এর আগে গত সপ্তাহে কিম নিয়ে যখন গুঞ্জন চলছিলো তখন ট্রাম্প দাবি করেছিলেন, উত্তর কোরিয়ার নেতার অবস্থা সম্পর্কে তার ভালো জানা আছে। তিনি আর্ও বলেছিলেন, ‘এ ব্যাপারে আমি কথা বলতে পারি না। আমি চাই তিনি ভালো থাকুন।’
গত দুই বছরে ট্রাম্প ও কিমের মধ্যে সম্পর্ক উষ্ণ হতে দেখা গেছে। ২০১৮ সালের পর তারা তিনবার সাক্ষাৎ করেছেন। একে অপরের সঙ্গে চিঠিও বিনিময় করেছেন। সে চিঠিকে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছিলেন ট্রাম্প।