সিরিয়ায় হামলার স্বপক্ষে প্রধানমন্ত্রী ক্যামেরন বলেনছেন, সিরিয়ায় আইএসের ওপর বিমান হামলা ব্রিটিশ জনগণকে নিরাপদ রাখবে। তিনি তার এই সিদ্ধান্তের বিরোধিতাকারীদের ‘সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল’ বলে আখ্যা দেন। সেইসঙ্গে ক্যামেরন সিরিয়ার আইএস জঙ্গিদের ধর্ষক, নিরিহ মুসলমানদের হত্যাকারী ও মধ্যযুগীয় দানব হিসেবে আখ্যায়িত করে তাদের ধ্বংসে অনুমতি দিতে পার্লামেন্টের সবাইকে আহ্বান জানান।
কিন্তু তার সঙ্গে দ্বিমত প্রকাশ করেছেন লেবার নেতা করবিন। তিনি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে ‘অসুস্থ’ আখ্যায়িত করে এটি যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র করে তুলবে বলে মন্তব্য করেন। সেইসঙ্গে বিরোধী দলকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ক্যামেরনকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি।
যদিও ক্যামেরন এ বিষয়ে কোনও ক্ষমা চাইবেন না বলে সাফ জানিয়ে দেন।
এদিকে বিতর্কের পরও পার্লামেন্টে ক্যামেরনের পক্ষেই ভোট বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ জানা গেছে, এরইমধ্যে কনজারভেটিভ দলেরতো বটেই এমনকি বিরোধী লেবার পার্টিরও ৫০ জন এমপিও এই সিদ্ধান্তে সমর্থন দিতে পারেন।
উল্লেখ্য, আইএস জঙ্গিদের ধ্বংসে বিমান হামলায় এরইমধ্যে ইরাকে ব্রিটিশ বাহিনী যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের সঙ্গে যোগ দিয়েছে। এখন ক্যামেরন ব্রিটিশদের এই অভিযান সিরিয়া পর্যন্ত বিস্তৃত করতে চাইছেন। সূত্র: বিবিসি ও দ্য সান
/এসএম/