আইএস নেতা আবু বকর আল-বাগদাদিকে জনগণের শত্রু হিসেবে প্রথম স্থান দিয়েছে যুক্তরাষ্ট্র। তাকে ও তার সংগঠনকে জনগণের নিরাপত্তার জন্য এক ‘অদৃষ্টপূর্ব হুমকি’ বলেও অভিহিত করা হয়ে থাকে।
টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, যদিও বাগদাদি ইতিবাচক কোনও কিছু করেননি। কিন্তু তার প্রভাব বিশ্বের ইতিহাসে স্থায়ী ছাপ রেখেছে। বিশেষত ২০১৫ সালে তার কাছাকাছি প্রভাব রাখতে কেউই সক্ষম হননি। এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, কেউই বিশ্ব রাজনীতিতে এত বড় ভূমিকা রাখতে পারেননি।
ওই প্রতিবেদনে আরও বলা হয়, রক্তের অক্ষরে হলেও পৃথিবীর ইতিহাসের একটি অধ্যায় রচনা করেছেন বাগদাদি। তিনি অবশ্যই ২০১৫ সালের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ার দাবি রাখেন। সূত্র: টেলিগ্রাফ।
/ইউআর/