বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের ন্যাভাল অফিসার ইনচার্জ কমোডর রবি আহলুওয়ালিয়া বলেন, “আবারও মুম্বাই হামলার মতো ঘটনা ঠেকাতে কড়া নজরদারি কাঠামো গড়ে তোলা দরকার। শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র খবরে বিষয়টি নিশ্চিত করা হয়।”
সাম্প্রতিক রিভার সি ভেসেল (আরএসভি) চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে জাহাজ চলাচল করছে বলে সাংবাদিকদের জানান ওই নৌ কর্মকর্তা। তবে ওই সব জাহাজে তথ্য আদান-প্রদানের জন্য ওয়ারলেস ব্যবস্থা(ট্রান্সপোন্ডার) নেই। বাংলাদেশি জাহাজে ভবিষ্যতে নজরদারিমূলক ব্যবস্থা আরোপ করা হবে কিনা— সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে আহলুওয়ালিয়া বলেন, “নৌ স্বার্থ সুরক্ষার জন্য এটি করা উচিত।”
জাহাজে ট্রান্সপোন্ডার বসানোকে একটি প্রয়োজনীয় বিষয় হিসেবে উল্লেখ করে ভারতীয় এই নৌ-কর্মকর্তা আশঙ্কা করেন, নৌ স্বার্থ সুরক্ষার জন্য জাহাজে ট্রান্সপোন্ডার না থাকলে মুম্বাই হামলার মতো আরও ঘটনা ঘটতে পারে। সূত্র: দ্য হিন্দু
/বিএ/