লাদাখের রক্তক্ষয়ী সংঘাতের পর শুরু হওয়া সামরিক উত্তেজনার মধ্যেই সিকিমের পর্বতশৃঙ্গ সংলগ্ন সীমান্তে চীন ও ভারতের সেনাদের মধ্যে ধস্তাধস্তির একটি ভিডিও প্রকাশিত হয়েছে। ছয় মিনিটের ওই ভিডিও দৃশ্যটি প্রকাশ করেছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি। এতে দেখা যাচ্ছে, উভয় পক্ষ শক্তি প্রয়োগ করে একে অপরকে হটিয়ে দেওয়ার চেষ্টা করছে।
ভিডিও:
চীন-ভারত উত্তেজনার একপর্যায়ে গত ১৫ জুন দুই দেশের সংঘর্ষে ভারতের ২০ সেনা নিহত হয়, আহত হয় ৭৬ জন। এদিকে সিকিমের ভিডিওতে ভারত ও চীন উভয় পক্ষের সেনাদের উচ্চস্বরে ‘ফিরে যাও’ (গো ব্যাক) এবং ‘লড়তে এসো না’ (ডোন্ট ফাইট) বাক্যগুলো বলতে শোনা যায়। সীমান্তের তুষার ঢাকা উপত্যকায় এসব ঘটনার জন্ম এনডিটিভি বলছে, বেশ কিছুক্ষণ ধরে এই লড়াই চলার পর তা শেষ হয়।
ওই ভিডিওচিত্রটি কবে ধারণ করা হয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি এনডিটিভি। তবে ভিডিওটি এমন এক সময়ে প্রকাশ্যে এলো যখন গালওয়ান উপত্যকার ওই সংঘাত নিয়ে দুই দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা বৈঠক করছেন।
গত ১৫ জুন রাতের ওই সংঘাত নিরসন ও উত্তেজনা প্রশমনের জন্য পূর্ব লাদাখের ভারতীয় অংশ মলডো এবং চীনা অংশের চুশুল সীমান্তে দুই দেশের লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ে বৈঠক চলছে।