এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২০ অক্টোবর ২০২৬, ১৫:১০ আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ১৫:১০

সন্ত্রাসবাদের কোনও ন্যায্যতা থাকতে পারে না এবং মোকাবিলায় কোনও দ্বিমুখী নীতি চলবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। মঙ্গলবার (২০ অক্টোবর) তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সরকারপ্রধানদের পরিষদের বৈঠকে তিনি এ কথা বলেন। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

সিং সন্ত্রাসবাদকে উন্নয়নের জন্য গুরুতরতম হুমকির একটি বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি শুধু প্রাণহানি ঘটায় না, বিনিয়োগ ও বাণিজ্যেরও ক্ষতি করে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের উপস্থিতিতে সিং বলেন, সন্ত্রাসবাদ সমাজকে উগ্রপন্থি করে তোলে এবং আমাদের তরুণদের তাদের প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত রাখে।

তিনি আরও বলেন, তাই সন্ত্রাসবাদের কোনও ন্যায্যতা থাকতে পারে না। এ মোকাবিলায় কোনও দ্বিমুখী নীতি থাকতে পারে না। যারা সন্ত্রাসীদের অর্থায়ন ও সমর্থন করে কিংবা তাদের নিরাপদ আশ্রয় দেয়, তাদের জন্য কোনও জায়গা থাকতে পারে না। সন্ত্রাসবাদের পুরো ইকোসিস্টেমকে দৃঢ়ভাবে ও সম্মিলিতভাবে নির্মূল করতে হবে।

সিংয়ের এ বক্তব্যের সময় ইসহাক দার তার মুখোমুখি বসা ছিলেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে সিং ও দারকে একই টেবিলে বসে থাকতে দেখা যায়।

তাজিকিস্তানের রাজধানীতে এসসিও সরকারপ্রধানদের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করছেন রাজনাথ সিং, যেখানে এই আঞ্চলিক জোটের সদস্য দেশগুলোর নেতা ও প্রতিনিধিরা আলোচনার জন্য জড়ো হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
৪৩ বছরের ক্যারিয়ারে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান আমানপোর
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
সর্বশেষ খবর
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
ঘুষ দাবির অভিযোগে থানা থেকে এএসআই প্রত্যাহার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
দিলীপ আগরওয়ালা ১ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত