ওই বিবৃতিতে তুর্কি সেনাদের অবস্থানকে ইরাকের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, প্রায় এক বছর ধরে সুন্নিপন্থি সশস্ত্র সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) দখলে রয়েছে মসুল। আর সেখানে আইএসের বিরুদ্ধে লড়ছে ইরাকের কুর্দি যোদ্ধারা। এই কুর্দি যোদ্ধাদের প্রশিক্ষণ দিতেই ১৫০ জন সেনা মোতায়েন করেছে তুরস্ক। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সঙ্গে সুসম্পর্কের জায়গা থেকেই তুরস্কের পক্ষে এমন উদ্যোগ নেয়া সম্ভব হয়। তবে ইরাক এখন একে সার্বভৌমত্বের প্রতি আঘাত হিসেবে বিবেচনা করছে।
ইরাকের প্রধানমন্ত্রীর ওই বিবৃতিতে তাই তুরস্ককে লক্ষ্য করে বলা হয়েছে, ‘প্রতিবেশীসুলভ ভালো সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে ইরাকের ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে হবে।’
মসুলের নিয়ন্ত্রণ নেওয়াটা আইএসের উত্থানের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। শহরটির পুনর্দখল নিতে ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে ইরাকের সরকার। সূত্র: বিবিসি
/বিএ/